মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশনের বিজয় দিবস পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশনের বিজয় দিবস পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
কাত্তুরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে যোলই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানমাল মধ্যে ছিলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাণনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী।এরপর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশত হয়। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ। আলোচনায়

অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক দেওয়ান শাহেদ চৌধুরী, শাহীন আজমল, মো: আব্দুল করিম, শাহীন কামালী, ইয়ামীন রশীদ, দরুদ মিয়া রনেল, জামাল হোসাইন, সুদিপা চৌধুরী প্রমুখ। এছাড়াও সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি শাহীন কামালী, বর্তমান সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মোহাম্মদ এ খায়ের, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, সাহিত্য সম্পাদক কামরুল হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ লোকমান মিয়া, দেওয়ান মুতাসসির চৌধুরী ও বদরুল উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ ও সহ সম্পাদক হেলিম

উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানটি সফল করতে মনির উদ্দিনকে আহŸায়ক, শাহীন কামালীকে প্রধান সমন্বয়কারী ও হেলিম উদ্দিনকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও