ভারতের কাছে বড় হার মেয়েদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

ভারতের কাছে বড় হার মেয়েদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের মেয়েদের কাছে ব্যাটে-বলে পাত্তা পায়নি সুমাইয়া খাতুনের দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান করতে পারে। দলের হয়ে ওপেনার ফাহমিদা ছোঁয়া ১০ ও ইভা ১৪ রান করেন। মিডলে ৮, ৯ রান করে আউট হন আরও দুই ব্যাটার। শেষ দুই ব্যাটার নিশিতা ১০ ও হাবিবা ১১ রান করলে রানটা একটু বড় হয় বাংলাদেশের। জবাবে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলটির ওপেনার কামিলিনি শূন্য ও তিনে শানিকা চাকলে ১ রান করে ফিরে

যান। ২২ রানে ২ উইকেট হারানো ভারতের ইনিংসে আর ধাক্কা দিতে পারেনি বাংলাদেশ। ওপেনার তৃষ্ণা ৪৫ বলে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেন ও নিকি প্রসাদ ২২ রান করে জয় তুলে নেন। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিপক্ষে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সুপার ফোরের অন্য ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত