মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ November, ২০২৪

মানুষ সঙ্গীর সঙ্গে প্রতারণা করে কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৪ |
সম্পর্কে প্রতারণা নতুন কিছু নয়। হয়তো একজনের সঙ্গে প্রেম ছিল অনেক বছর পর, হঠাৎ করেই দেখা গেল সঙ্গী প্রতারণা করতে শুরু করেছে। বিয়ের পরও প্রতারণার ঘটনা অহরহই ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে প্রতারণার ব্যাপারটা হঠাৎ করেই হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় প্রতারণার পাহাড়। এর পেছনে রয়েছে নানা কারণ। যেমন- ১. বহুদিন সম্পর্কে থাকার পর অনেকের কাছে জীবন একঘেয়ে হয়ে পড়ে। একঘেয়ে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। এর ফলে পুরনো সম্পর্কে ছেদ পড়ে। ২. কেউ কেউ প্রতিশোধপ্রবণ মনোভাব থেকে সঙ্গীর সঙ্গে প্রতারণা করতে শুরু করেন। যেমন, আগের কোনও সম্পর্কে ঠকে খাওয়ার পর

মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই। সেই রাগই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। আর যার কারণে সঙ্গীকে প্রতারণা করেন। ৩. সম্পর্কে থেকেও যদি কেউ খুশি না থাকেন তাহলে অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেন। আর সেই কারণেই পুরনো সম্পর্কের সঙ্গে প্রতারণা শুরু করেন। ৪. সমীক্ষা বলছে, একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ প্রতারণাকে হাতিয়ার করেন। যদি সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু কিছুতেই তাঁকে ছাড়া না যায়, তাহলে অনেকেই প্রতারণার সাহায্য় নিয়ে সঙ্গী থেকে দূরে সরে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপ‑প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী গাজীপুরে গ্রেপ্তার মুকসুদপুর থানায় ভাঙচুর‑অগ্নিসংযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী গ্রেপ্তার অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল ত্যাগে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা ঝিনাইদহের কালীগঞ্জে অ্যাম্বুলেন্সে ডাকাতি, নবজাতক মারা অনলাইন জুয়ায় আসক্ত কিশোরের হাতে নানি খুন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে