ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ February, ২০২৬

ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ February, ২০২৬ |
সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ করেছে ইরান। এ তালিকায় প্রায় তিন হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে মৃত্যুর সময়, স্থান, কারণ বা সংশ্লিষ্টদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকার সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ হাজার ৯৮৬ জনের পূর্ণ নাম, পিতার প্রথম নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয় সংখ্যা রয়েছে। বাকি ১৩১ জন এখনো চিহ্নিত হয়নি। তালিকায় পুনরাবৃত্তি ও নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে মানুষ অনুপস্থিত নাম রিপোর্ট করতে

পারবে। তবে তালিকা হালনাগাদ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়। সরকার জানিয়েছে, সব নিহত দেশের সন্তান, কোনো পরিবারকে উপেক্ষা করা হবে না। তবে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে। এদিকে, দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে বিনোদন জগতেও প্রতিবাদ দেখা দিয়েছে। অভিনেত্রী এলনাজ শাকারদোস্ট লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি আর ইরানি সিনেমায় অভিনয় করবেন না । এছাড়া তিনি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বর্জন করার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আর কখনো সেই ভূমিতে কোনো চরিত্রে অভিনয় করব না, যা রক্তের গন্ধে

ভরা। সাংবাদিকরা সরকারের কাছে জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন। হাম-মিহান সংবাদপত্রের সাংবাদিক প্যারিসা হাসেমি বলেন, দেশটি দুর্নীতি, দারিদ্র্য, জ্বালানি ও জল সংকট, দূষণসহ নানা সমস্যা মোকাবিলা করছে, কিন্তু কেউ পদত্যাগ করেনি। তবে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি শুধু আশা বজায় রাখার কথাই পুনরায় উল্লেখ করেছেন। এছাড়া ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা সংবাদে সাংবাদিকদের সমালোচনার অংশ কাটছাঁট করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা