রাশিয়ার বিরুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রায় ৫৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এর বাইরে একটি ‘বড় সংখ্যা’ সেনা এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর প্রাক্কালে এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনার সময় এ মন্তব্য এসেছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা ৫৫ হাজার। তাদের মধ্যে পেশাদার এবং বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত দুই ধরনের সেনারাই রয়েছেন। তবে নিখোঁজ সেনাদের নির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেননি। এর আগে ২০২৫ সালের

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যুদ্ধে ৪৬ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানায়, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৪ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রুশ হামলায় ইউক্রেনে ২ হাজার ৫১৪ জন বেসামরিক মানুষ নিহত এবং ১২ হাজার ১৪২ জন আহত হয়েছেন। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি দাবি করেন, শুধু ২০২৫ সালেই প্রায় ৪ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। অন্যদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা গোয়েন্দাদের অক্টোবর

২০২৫-এর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে মোট ১১ লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভ ‘যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত’ না নেওয়া পর্যন্ত রাশিয়া লড়াই চালিয়ে যাবে। এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফার আলোচনার প্রথম দিনকে ‘উৎপাদনশীল’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ। তবে যুদ্ধ শেষ করতে এখনো দুই পক্ষের মধ্যে বড় মতপার্থক্য রয়ে গেছে। সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দেওয়া এবং ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ। এছাড়া বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। এর মধ্যে রয়েছে

ক্রিমিয়া এবং পূর্বাঞ্চলীয় দনবাসের বড় অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন