ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ February, ২০২৬

ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ February, ২০২৬ |
বাংলাদেশে অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম’-এর যৌথ উদ্যোগে সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানান। কর্মসূচি শেষে ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস সাব-কমিটির ভাইস চেয়ার আরকাদিউস মুলাসিকের কাছে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি স্মারকলিপি (পিটিশন) হস্তান্তর করা হয়। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন

অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মতপ্রকাশের স্বাধীনতার সংকোচন এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। ইউরোপে বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা এ সময় প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে একটি দ্বিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কনজারভেটিভস অ্যান্ড রিফর্মিস্টস (ইসিআর) গ্রুপের মানবাধিকার ডেস্কের প্রধান আলেক্সান্দার গ্রুক, পিসেন্সা ইয়াকুব ও ইয়াকুব জিন্তালা। আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মানবাধিকার ইস্যুগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার রক্ষায় তাদের চাপ অব্যাহত রাখবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফ শহিদুল হক,

জাহাঙ্গীর চৌধুরী রতন, এম নজরুল ইসলাম, খোকন শরিফ, রানা মর্তুজা, আসাফ উদুল্লা সুমন, নিশান মজুমদার, দাউদ খান, সোহেল, রাইসুল ইসলাম রাসেল, মরশেদ মাহমুদ, জিসান আকবর, দিল রুবা মিলিসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি