পেরিয়ে গেলেন ‘জাদুসংখ্যা’, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ November, ২০২৪

পেরিয়ে গেলেন ‘জাদুসংখ্যা’, ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ November, ২০২৪ |
আবার আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প। পাঁচ প্রদেশের ভোটগণনা বাকি থাকতেই জাদুসংখ্যা পেরিয়ে গেলেন তিনি। উইসকনসিন প্রদেশের ফলপ্রকাশের পরই ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭ ইলেক্টোরাল ভোট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেক্টোরাল ভোট। যেকোনো প্রার্থীর জয়ের জন্য মোট ৫৩৮টির মধ্যে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প বলেছেন, আমেরিকা এখন নতুন উচ্চতায় পৌঁছবে। ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আজ ইতিহাস তৈরি করেছি।’ তিনি বলেন, আমেরিকায় সোনালী যুগ শুরু হতে চলেছে, দেশের সব বিষয় এখন ঠিক হয়ে যাবে, আমেরিকার

মানুষ আগে কখনো এমন সাফল্য দেখেনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমন রাজনৈতিক বিজয় আগে কখনো দেখা যায়নি, তিনি আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী ও সুখী করবেন। তিনি বলেছিলেন যে তিনি আমেরিকাকে আবার মহান করবেন, বাকি সুইং স্টেটগুলিতে জয়ী হবেন এবং ৩১৫ ইলেক্টোরাল ভোট পাবেন, আপনাকে ধন্যবাদ সমর্থক, আপনার ভোট ছাড়া সাফল্য সম্ভব ছিল না। বক্তৃতার সময়, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, তিনি চ্যালেঞ্জগুলি মোকাবেলায় পদক্ষেপ নেবেন, ‘আমি আবারও আমেরিকান জনগণকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই, যারা আমাকে সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই’। তিনি বলেন, সিনেটেও আমরা সাফল্য অর্জন করেছি, সিনেটে আমাদের জয় অসাধারণ, আমি আশা করছিলাম ৩১৫ ইলেক্টোরাল ভোটে জয়ী হবে,

আমেরিকার সব কাজ এখন ঠিকঠাক চলছে, জনগণ আমাকে পূর্ণ সমর্থন দেবে আমেরিকা শক্তিশালী না হওয়া পর্যন্ত চীনের সাথে বসবে না। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, সীমান্ত সিল করে দিতে হবে, যে আমেরিকায় আসবে সে বৈধভাবে আসবে, আমি নতুন যুদ্ধ শুরু করব না, চলমান যুদ্ধ শেষ করব। তিনি আরও বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব, আমরা কর কাটব, ঋণ শোধ করব, আমি প্রতিদিন আপনার, আপনার পরিবার এবং ভবিষ্যতের জন্য লড়াই করব। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান