ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বিজয় চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার সময়েই শুরু হয় সিনো–মার্কিন বাণিজ্য যুদ্ধ। এমনকি করোনাভাইরাস মহামারি নিয়ে বারবার চীনের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ট্রাম্প। নির্বাচনি ফল ঘোষণার মুহূর্তে চীন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ কামনা করে বেইজিং। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আমরা পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের স্বার্থ রক্ষিত হয় এমন সহযোগিতার নীতির ভিত্তিতে চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের নীতি সুস্থির। মাও ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনার বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার। চীনের প্রেসিডেন্ট শি

চিন পিং ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন কল করবেন কিনা তা জানতে চাইলে মুখপাত্র মাও বলেন, ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে, আমরা স্বাভাবিক প্রথা অনুসারে সংশ্লিষ্ট বিষয়গুলো করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল