ট্রাম্পের পক্ষে গর্জে উঠলেন ওরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

ট্রাম্পের পক্ষে গর্জে উঠলেন ওরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সমর্থনে এগিয়ে এসেছিলেন লেডি গাগা, বিলি এলিশের মতো গায়িকারা। সেই জায়গায় ভারতীয় ওরি অবশ্য তীব্র আক্রমণ করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। যুক্তরাষ্ট্রে সেলিব্রেটিদের একটি বড় অংশ কমলার সমর্থনে এগিয়ে এসেছেন। যদিও তাদের অধিকাংশই নারী। সে তালিকায় রয়েছেন লেডি গাগা, বিলি এলিশের মতো গায়িকারা। কিন্তু কমলায় যেন তীব্র আপত্তি বলিপাড়ার ওরির। সম্প্রতি হ্যারিসের টিমের তরফে করা একটি পোস্টে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এ অভিনেতা। তিনি ভারতীয় নাগরিক। কিন্তু পড়াশোনা করেছেন নিউইয়র্কের একটি ফ্যাশন স্কুলে। এ ছাড়া সময়ে-অসময়ে ছুটি কাটাতে ছুটে যান মার্কিন মুলুকে। মাত্র দুবছরে বলিপাড়ার তারকাদের মতো সমান জনপ্রিয় হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী

কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পান্ডে— এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের আশপাশেও দেখা যায় বলিপাড়ার এ উঠতি তারকাকে। যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, এ দেশে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর! তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অঙ্কটা নাকি দৈনিক ২০-৩০ লাখ, আবার কখনো কখনো ৫০ লাখ ছুঁয়ে ফেলে। তার জীবনযাত্রাও বেশ বিলাসবহুল। এহেন ওরি সম্প্রতি কমলা এইচকিউ নামক ইনস্টাগ্রাম পেজের তরফে একটি পোস্টে বমির ইমোজি পোস্ট করেছেন। সেই পোস্টে আমেরিকার উপরাষ্ট্রপতিকে রেনবো ফ্ল্যাগ জ্যাকেট পরে থাকতে দেখা গেছে। তার এ মন্তব্য

দেখে মনে হয় ওরি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ওরি সেই প্রসঙ্গে জবাব দেন— হয় আপনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হবেন, না হলে আপনি আমেরিকাকে ভালোবাসেন না। ডেমোক্র্যাট নেত্রী কমলার প্রচারে প্রথম থেকেই গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার উন্নতি। জলবায়ু পরিবর্তন রুখতে ইতিবাচক পদক্ষেপ করার ওপরেও জোর দিয়েছেন তিনি। তা ছাড়া বেকারত্ব কমাতে এবং বিভিন্ন পরিকাঠামোয় বিনিয়োগের ক্ষেত্রে জো বাইডেন সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, নিজের প্রচারে বারবার তা তুলে ধরেছেন কমলা। অন্যদিকে গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নারী ভোটার ও তরুণ প্রজন্মকে পাশে পেতে চেয়েছেন হ্যারিস। ডেমোক্র্যাট এ নেত্রী জানিয়েছেন, ক্ষমতায় ফিরলে প্রথম দিনেই তার কাজ হবে জীবনযাপনের খরচ কমিয়ে আনা।

অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রভাব তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। চীনের বদলে ভারত থেকে আমদানিতে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে অনুমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও