হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি, অতীত নিয়ে ট্রাম্পের আক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ November, ২০২৪

হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি, অতীত নিয়ে ট্রাম্পের আক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৪ |
চার বছর আগে অনিচ্ছা সত্ত্বেও হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে এবার তিনি আটঘাট বেঁধে মেনেছেনে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে। ট্রাম্প আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের বাসিন্দা হতে পারবেন কি না, তা নির্ধারিত হবে আর কিছু সময়ের অপেক্ষা। সম্প্রতি চার বছর আগের ঘটনার তিক্ত স্মৃতি রোমন্থন করলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। জানালেন, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হারলেও তার হোয়াইট হাউস ছাড়া উচিত হয়নি! শেষ মুহূর্তের প্রচারে রোববার পেনসিলভেনিয়ায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে একটি জনসভায় তিনি বলেন, আমি যে দিন দায়িত্ব ছাড়লাম, সে দিন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল। আমার ছাড়া উচিত হয়নি। আমরা খুব

ভাল কাজ করেছিলাম। প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে ‘ভুয়া’ বলে দাবি করেছিলেন ট্রাম্প। একের পর এক মামলাও ঠুকেছিলেন তিনি। ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের পরেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থিত আমেরিকার আইনসভায় হামলা চালান হাজার হাজার উগ্র ট্রাম্প সমর্থক। এই সব কিছুর মধ্যে ওই মাসেই নতুন প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডেমোক্র্যাটিক দলের নেতা জো বাইডেন। সেই সময় যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভোটের ফলপ্রকাশের আগেই নিজেকে বিজয়ী বলে ঘোষণা করে দিতে পারেন ট্রাম্প। এমনকি ওই প্রতিবেদনগুলোতে এমনও দাবি করা হয় যে, নিজের ঘনিষ্ঠদের ট্রাম্প জানিয়েছিলেন, তিনি হোয়াইট হাউসেই থাকছেন। এবারও পরাজয়ের সম্মুখীন হলে ট্রাম্প ফলাফলকে অস্বীকার

করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ডেমোক্র্যাট শিবিরের অবশ্য বক্তব্য, তারা প্রস্তুতি নিয়ে রাখছে। ট্রাম্প আগেভাগে নিজেকে বিজয়ী বলে দাবি করলে সমাজিক মাধ্যমে ‘আসল সত্য’ তুলে ধরতে প্রস্তুতি সেরে রাখছে কমলা হ্যারিসের দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান