সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অক্টোবরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুহার দ্বিগুণ। গত মাসের ৩১ দিনে ডেঙ্গুতে মারা যান ৮০ জন। অর্থাৎ মৃত্যুহার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে চলতি মাসের ১৯ দিনেই মৃত্যু হয়েছে ৭৮ ডেঙ্গু রোগীর। সে হিসাবে দৈনিক মৃত্যুর হার ৪ দশমিক ১০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার এবং একজন খুলনার বাসিন্দা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২১ ডেঙ্গু রোগী। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭২ জন। সব মিলিয়ে চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৩৮৭

জন এবং মৃত্যু হয়েছে ২৪১ জনের। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ২ শতাংশ নারী। অর্থাৎ পুরুষের মধ্যে আক্রান্তের হার বেশি হলেও মৃত্যুহার বেশি নারীদের। ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৭ হাজার ৫৮৩ জন। মৃতের সংখ্যাও এই বয়সীদের মধ্যে বেশি, ২৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ১২৫ জন, যা মোট আক্রান্তের এক-চতুর্থাংশ এবং মোট মৃত্যুর অর্ধেকের বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ