চানখারপুলের রায় ‘পূর্বনির্ধারিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান নয়, বিদেশি শক্তির ইন্ধনে ধ্বংসযজ্ঞ: ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

চানখারপুলের রায় ‘পূর্বনির্ধারিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান নয়, বিদেশি শক্তির ইন্ধনে ধ্বংসযজ্ঞ: ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
চানখারপুল মামলার রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান। বর্তমান সরকারকে ‘অবৈধ ও দখলদার’ উল্লেখ, রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দাবি। জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহকে ‘বিদেশি শক্তির নকশা’ বলে অভিহিত। ৫ আগস্টের ক্ষমতার পালাবদল কোনো গণঅভ্যুত্থান ছিল না, বরং এটি ছিল বিদেশি শক্তির ইন্ধনে ও দেশবিরোধী চক্রের নকশায় পরিচালিত পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। চানখারপুল মামলার রায় প্রত্যাখ্যান করে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির দাবি, সত্যকে চাপা দেওয়া ও ইতিহাস বিকৃত করতেই ‘ক্যাঙ্গারু কোর্ট’ বসিয়ে এই রায় দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ওই বিবৃতিতে

সই করেন। বিবৃতিতে ছাত্রলীগ ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে কঠোর ভাষায় নিজেদের অবস্থান তুলে ধরে। এতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছে, ৫ আগস্ট কোনো গণঅভ্যুত্থান নয়। এটি ছিল বিদেশি শক্তির ইন্ধনে, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী চক্রের মেটিকুলাস ডিজাইনে পরিচালিত একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ।’ তাদের অভিযোগ, বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করা এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতেই এই নকশা বাস্তবায়ন করা হয়েছিল। চানখারপুল মামলার সদ্য ঘোষিত রায়কে ‘সাজানো প্রহসন’ ও ‘সত্য বিকৃতির নগ্ন প্রচেষ্টা’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রায় কোনো ন্যায়বিচারের প্রতিফলন নয়। সাক্ষী, প্রমাণ ও ঘটনাপ্রবাহের নিরপেক্ষ বিশ্লেষণ ছাড়াই একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার

জন্য আদালতকে ব্যবহার করা হয়েছে। এটি বিচার নয়, আইনের মোড়কে রাজনৈতিক প্রতিহিংসার বাস্তবায়ন। জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতার বিষয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার শুরু থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছিল দাবি করে বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা সুষ্ঠু তদন্ত না করে পূর্বনির্ধারিত রায় চাপিয়ে দেওয়ার পথ বেছে নিয়েছে। বর্তমান সরকারকে ‘অবৈধ, অসাংবিধানিক ও জনবিচ্ছিন্ন দখলদার’ হিসেবে অভিহিত করে ছাত্রলীগ জানিয়েছে, এই সরকারের অধীনে দেওয়া কোনো রায়কে তারা রাজনৈতিক বা মানসিকভাবে বৈধ বলে স্বীকার করে না। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ যে ক্যাঙ্গারু কোর্টের রায় দেওয়া হচ্ছে, আগামী দিনে সেগুলোকেই ইতিহাস বাতিলের রায়ে পরিণত করবে।’ বিবৃতিতে দেশবাসীকে মুক্তিযুদ্ধ, সংবিধান,

গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে