‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ July, ২০২৬

‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ July, ২০২৬ |
ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরোনো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, অতীতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীও হয়ে ওঠেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাকসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আফগানিস্তান যুদ্ধ—২০ বছর, ২ হাজার নিহত। ইরাক যুদ্ধ—৯ বছর, ৪ হাজার ৬০০ নিহত।’ এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘ইরান সামরিক সংঘাত—৪ মাস, ১৮ জন নিহত।’ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অতীতের

দীর্ঘমেয়াদি যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানি অনেক কম। তাই এই যুদ্ধকে অতিরঞ্জিতভাবে সমালোচনা করার সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা শুধু সময়কাল কিংবা নিহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তারা সংঘাতের অর্থনৈতিক ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রভাবকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, এটি ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণেই অভিযান পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা