হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
তরলীকৃত অবস্থায় আমদানি করা প্রাকৃতিক গ্যাস—এলএনজি টার্মিনাল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার কার্যক্রম এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। সংশ্লিষ্টদের আশঙ্কা— টার্মিনাল চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। পেট্রোবাংলা জানিয়েছে, বুধবার সকালের মধ্যে বন্ধ হওয়া এফএসআরইউটি চালু হওয়ার কথা। তবে তিতাস গ্যাস কোম্পানির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হঠাৎ করে একটি এফএসআরইউ বন্ধ হওয়ায় পাইপে জমে থাকা সব গ্যাস সোমবারের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তাই আসল সংকট শুরু হবে আজ বুধবার

থেকে এবং এফএসআরইউ চালু হলেও এই সংকট শুক্রবারের আগে কাটবে না। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সরকারি কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে মার্কিন কোম্পানি এক্সিলেটর এনার্জির এফএসআরইউ যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ কমে যায় দৈনিক ৪৫ কোটি ঘনফুট। সাধারণত দেশে দৈনিক ২৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এখন এই গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে বিদ্যুৎ ও শিল্প খাত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওই ৪৫ কোটি ঘনফুট কম সরবরাহের কারণে পিডিবিকে ৩০ কোটি ঘনফুট গ্যাস বরাদ্দ কমানো হয়েছে। ফলে দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাবে ১ হাজার ৪০০ মেগাওয়াট থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াট। এর বাইরে যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার আবারও কয়লাভিত্তিক রামপাল কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ কমেছে ৬০০ মেগাওয়াটের মতো। সব মিলিয়ে বিদ্যুতের উৎপাদন রাতে ১৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে এসেছে। বিদ্যুৎ বিভাগ জানায়, গ্যাস সংকট এবং রামপাল কেন্দ্র বন্ধ থাকার কারণে রাতে সারা দেশে লোডশেডিং হয়েছে ২৫০ মেগাওয়াটের বেশি। তারা জানান, বৃষ্টির কারণে সারা দেশে

বিদ্যুতের চাহিদা অনেক কম। এর মধ্যেও লোডশেডিং হচ্ছে। এদিকে তিতাসের কর্মকর্তারা জানান, গ্যাস সংকটের কারণে গতকাল আশুলিয়া, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকার শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এমনকি রাজধানীর বাসাবাড়িতেও ঠিকমতো গ্যাস সরবরাহ দেওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানান, এর বাইরে সিএনজি স্টেশনে গ্যাসের চাপ অনেক কমে গেছে। আজ সকালের মধ্যে এফএসআরইউটি চালু হলে গ্যাস সংকট কিছুটা হলেও কাটবে। দেশে দৈনিক ২৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হয়। এর মধ্যে দুটি এফএসআরইউ’র মাধ্যমে গ্যাস সরবরাহ দেওয়া হয় দৈনিক ১১০ কোটি ঘনফুটের মতো। গ্যাস বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এরপরও দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো না হলে ৩০ জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনা চলবে। দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। নেতারা বলেন, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। গত

১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমির ইজারা ফি এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি বহুগুণ বেড়েছে। ফলে বর্তমান কমিশনে ফিলিং স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, প্রতি ঘনমিটারে কমিশন ৮ থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ প্রতি ঘনমিটারে কমিশন ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে কমিশনও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের