ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা
‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির ভয়েস অব ইন্ডিয়া খ্যাত স্যার মার্ক টালির প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। ব্রিটিশ সাংবাদিক, মানবতাবাদী বুদ্ধিজীবী ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিশ্বস্ত কণ্ঠস্বর স্যার মার্ক টালি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতা মানবতাবাদী ও বস্তুনিষ্ঠ এক মহৎ প্রাণকে এবং বাংলাদেশের তার জন্মলগ্নের অগ্নিগর্ভ সময়ের মানবিক কণ্ঠ হারাল।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিশ্বদরবারে সাহসিকতা ও সততার সঙ্গে তুলে ধরে মার্ক টালি বাঙালির ন্যায্য সংগ্রামের পক্ষে আন্তর্জাতিক
জনমত গঠনে অসামান্য ভূমিকা পালন করেন। সত্য উচ্চারণে আপসহীন এই সাংবাদিক নিজের জীবন ও পেশাগত ঝুঁকি উপেক্ষা করে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন—যা মানব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই মহান বন্ধুকে, যিনি কলমকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। মুক্তিযুদ্ধকালে নিরপেক্ষভাবে খবর প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরবর্তীতে মার্ক টালিকে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দিয়েছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।