ক্যাঙ্গারু কোর্টের আরেকটি সাজানো প্রহসন ও সত্য বিকৃতির নগ্ন প্রচেষ্টা: বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই জনতা জাগবে আবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

ক্যাঙ্গারু কোর্টের আরেকটি সাজানো প্রহসন ও সত্য বিকৃতির নগ্ন প্রচেষ্টা: বিচারপতি তোমার বিচার করবে যারা, সেই জনতা জাগবে আবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ ছাত্রলীগ আজ ঘোষিত ক্যাঙারু কোর্টের তথাকথিত রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই রায় কোনো ন্যায়বিচারের প্রতিফলন নয়; এটি একটি অবৈধ, অসাংবিধানিক ও জনবিচ্ছিন্ন দখলদার সরকারের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সাজানো রায়। যার মাধ্যমে সত্যকে চাপা দেওয়া, ইতিহাসকে বিকৃত করা এবং রাষ্ট্রবিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। বাংলাদেশ ছাত্রলীগ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছে, ৫ আগস্ট কোনো গণঅভ্যুত্থান নয়। এটি ছিল বিদেশি শক্তির ইন্ধনে, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী চক্রের মেটিকুলাস ডিজাইনে পরিচালিত একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করা, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো। জুলাই–আগস্টে সংঘটিত সহিংসতায় যারা নিহত হয়েছেন, সে বিষয়ে নির্বাচিত আওয়ামী লীগ সরকার

শুরু থেকেই সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছিল। কারণ আওয়ামী লীগ কখনো সত্যের মুখোমুখি হতে ভয় পায় না এবং রাষ্ট্রীয় সহিংসতাকে আড়াল করার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু আজ ঘোষিত চানখারপুল মামলার রায় প্রমাণ করেছে এই দখলদার সরকার সুষ্ঠু তদন্ত নয়, পূর্বনির্ধারিত রায় চাপিয়ে দেওয়ার পথই বেছে নিয়েছে। সাক্ষ্য, প্রমাণ ও ঘটনাপ্রবাহের নিরপেক্ষ বিশ্লেষণ ছাড়াই একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য আদালতকে ব্যবহার করা হয়েছে। এটি বিচার নয়; এটি আইনের মোড়কে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন। বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়, যে সরকার নিজেই অবৈধ ও অসাংবিধানিক, তাদের অধীনে দেওয়া কোনো রায়কে আমরা রাজনৈতিক বা নৈতিকভাবে বৈধ বলে স্বীকার করি না। আজকের

এই রায় বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সংবিধানকে পদদলিত করার আরেকটি দৃষ্টান্ত। চানখারপুল মামলার আজকের রায় কেবল একটি মামলার রায় নয়; এটি একটি রাষ্ট্রীয় মিথ্যাচার প্রতিষ্ঠার ঘোষণা, প্রকৃত অপরাধীদের ইনডেমনিটি দিয়ে পূর্বনির্ধারিত রায়। এই অপচেষ্টা ইতিহাসের আদালতে টিকবে না। বাংলাদেশ ছাত্রলীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে সত্যকে বন্দি করা যায় না, ইতিহাসকে মুছে ফেলা যায় না । আজ যে ক্যাঙ্গারু কোর্টের রায় দেওয়া হচ্ছে, আগামী দিনে সেগুলোকেই ইতিহাস বাতিলের রায়ে পরিণত করবে। বাংলাদেশ ছাত্রলীগ দেশবাসীকে মুক্তিযুদ্ধ, সংবিধান, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?