সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক। আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০ জন। জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে আসেন। পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে

ওঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে। এ সময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের ওপর চড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ হামলায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন, আমরা ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় যাওয়ার পথে আমাদের গাড়ি আটকে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীত হয়ে

পড়ে। ভয়ে নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব