গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

গান গেয়েই আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করতে চাই: সালমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা কিছু দিন আগেই ব্যক্তিগতজীবনে ঝড় বয়ে যায়। সংসার জীবনে বিচ্ছেদ হয়েছে তার। যদিও এটাকে ঝড় ভাবতে নারাজ তিনি। এ সংগীতশিল্পী বলেন, জীবনে অনেক কিছুই ঘটবে। সেটাকে আঁকড়ে ধরে থাকলে জীবন চলবে না। জীবনকে বরং জীবনের মতোই চলতে দেওয়া উচিত। সব কিছু কাটিয়ে এখন আগের চেয়ে আরও বেশি প্রত্যয়ী বলে জানিয়েছেন সালমা। তিনি বলেন, বাকি জীবন একাই পথ চলতে চান। নিজের মতো করে বাঁচতে চান। তাই এখন তার ভাবনাজুড়ে শুধুই গান আর গান। তিনি বলেন, গানে আগেও নিয়মিত ছিলেন, এখন আরও বেশি সময় দিচ্ছেন। চার বছর আগে ইউটিউবে নিজের চ্যানেলে ‘পিরিতের ঘর’ শিরোনামের একটি গান

প্রকাশ করেছিলেন। সেই গানটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। এর গীতিকার তারেক আনন্দ একদিন আগে তার ফেসবুক আইডিতে গানটি নতুন করে শেয়ার করে লিখেছেন— ‘গানটা ধীরে ধীরে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সালমার কণ্ঠ সবসময় সুন্দর।’ জীবন ঘনিষ্ঠ এ গানটি সালমারও ভীষণ প্রিয় বলে জানিয়েছেন তিনি। এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সালমা। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন তিনি। এর আগে গান গেয়েছেন সাভারের আশুলিয়ায়। সালমা বলেন, এখন আসলে জীবন নিয়ে বিষদ পরিকল্পনা করি না, ভাবিও না। তিনি বলেন, আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন, সেভাবেই ভালো থাকার চেষ্টা করছি। আমি আমার সন্তানদের মানুষের

মতো মানুষ করতে চাই। আর বুকে লালন করতে চাই আমার গান। এ সংগীতশিল্পী বলেন, যেহেতু গান গেয়েই আমি মানুষের অপরিসীম ভালোবাসা পেয়েছি, তাই গানকেই লালন করে যেতে চাই। নতুন নতুন গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চাই। স্টেজ শোতেও গানে গানে মুগ্ধতা ছড়াতে চাই। গানের বাইরে আর কোনো ভাবনা নেই আমার। চলার পথে সবার সহযোগিতা চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল