ভারত ও রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত, নতুন ৩টি স্পেশাল ফোর্সেস ইউনিট গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

ভারত ও রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত, নতুন ৩টি স্পেশাল ফোর্সেস ইউনিট গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার প্রতিরক্ষা নীতি ও সামরিক কৌশলে বড় ধরনের সংস্কার আনছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত ও রাশিয়ার ওপর দীর্ঘদিনের প্রশিক্ষণ নির্ভরতা কমিয়ে এখন থেকে ‘কেস-টু-কেস’ বা পরিস্থিতি ও প্রয়োজন সাপেক্ষে দেশ দুটিতে প্রশিক্ষণার্থী পাঠানোর নীতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ব্রিগেডসহ নতুন তিনটি ‘স্পেশাল প্যারা কমান্ডো ইউনিট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত রোববার ও সোমবার (২৫ ও ২৬ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেনাসদর ও ফরমেশন কমান্ডারদের দুই দিনব্যাপী সম্মেলনে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) থেকে নতুন ইউনিট গঠনের প্রস্তাবটি ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে পাঠানো হয়েছে। সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল ভারত ও রাশিয়ায় অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণে পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনা করা। ৫ আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারত ও রাশিয়ার সামরিক একাডেমিগুলো ছিল অন্যতম প্রধান গন্তব্য। হাতে আসা নথিপত্র এবং সম্মেলন সূত্রে জানা গেছে এখন থেকে ভারত ও রাশিয়ায় অফিসার পাঠানোর বিষয়টি আর নিয়মিত বা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় হবে না। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত গুরুত্ব এবং আর্থিক শর্তাবলি বিবেচনা করে প্রতিটি ঘটনা আলাদাভাবে (কেস-টু-কেস) বিচার করা হবে। এর ফলে দেশ দুটির সঙ্গে সামরিক যোগাযোগে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিপরীতে পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলোতে প্রশিক্ষণের

পরিধি বাড়ানোর বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। সামরিক সূত্রগুলো বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনীর নেওয়া এটি অন্যতম সুনির্দিষ্ট ও বড় সিদ্ধান্ত। সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বা লড়াকু শক্তি বাড়াতে একটি নতুন প্যারা কমান্ডো ব্রিগেড এবং দুটি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন গঠনের প্রস্তাবনা নিয়ে সম্মেলনে আলোচনা হয়। সূত্র জানায়, ২০২৫ সালের অক্টোবরে পরিকল্পনা দপ্তর থেকে এ প্রস্তাবটি উত্থাপন করা হয় এবং নভেম্বরে তা সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো হয়। বর্তমানে এটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এই ইউনিটগুলোকে ‘স্থায়ী’ বা পার্মানেন্ট নেচার-এর ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সম্মেলনে সেনাবাহিনীর মোট জনবল বা ‘ফিউচার স্ট্রেংথ’ নির্ধারণ এবং বিদ্যমান অ্যাডহক (অস্থায়ী)

ইউনিটগুলোকে স্থায়ী করার বিষয়েও নীতিনির্ধারণী আলোচনা হয়েছে। সেনাসদরের এই সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং অন্যান্য জ্যেষ্ঠ জেনারেলরা উপস্থিত ছিলেন। ফরমেশন কমান্ডাররা নিজ নিজ এলাকার কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সম্মেলন শেষ হওয়ার পর আজ মঙ্গলবার সেনাপ্রধানের রংপুরে অবস্থিত ৬৬ পদাতিক ডিভিশন পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তাঁর সফরসঙ্গী হিসেবে একজন লেফটেন্যান্ট জেনারেল ও চারজন ব্রিগেডিয়ার জেনারেল থাকবেন বলে জানা গেছে। এর আগে সম্মেলন উপলক্ষে সেনানিবাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মিলিটারি ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট সম্মেলন স্থলের নজরদারি এবং মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেট সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?