মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ January, ২০২৬

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ January, ২০২৬ |
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকা শহরে একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। রোববার (২৫ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। খবর এপি নিউজের। সালামানকার মেয়র সিজার প্রিয়েতো এক বিবৃতিতে জানান, হামলার সময় স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচের শেষ পর্যায়ে এক বন্দুকধারী গ্যালারিতে প্রবেশ করে দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত ১২ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মেয়র। বিবৃতিতে সিজার প্রিয়েতো বলেন, সালামানকা শহরে সম্প্রতি অপরাধমূলক তৎপরতা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া

শিনবাউমের সহায়তা কামনা করেন। মেয়র বলেন, অপরাধী গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এটি দুর্ভাগ্যজনক হলেও তারা কখনো সফল হবে না। গুয়ানাজুয়াতো প্রদেশের স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্তৃপক্ষের সমন্বয়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটির সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হলো গুয়ানাজুয়াতো। এখানে সান্তা রোসা দে লিমা এবং জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে দুটি শক্তিশালী অপরাধী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের