ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়?
একসময়ের পানির উৎস, এখন মরণফাঁদ: সাড়ে ৩০০ বছরের ইতিহাস এখন ময়লার ভাগাড়
ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা
আলিবাবার বিনিয়োগ বন্ধ, ব্যবসা গোটানোর প্রস্তুতি নিচ্ছে দারাজ বাংলাদেশ
প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল
ফ্যাসিস্টের দোসররা আরও বিভ্রান্ত করবে: সারজিস আলম
ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও চ্যালেঞ্জ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার বিকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
সারজিস আলম বলেন, অভ্যুত্থান ধরে রাখার চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি, যতদিন পর্যন্ত না জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসে, ততদিন তারা সোচ্চার থাকবে। ফ্যাসিস্টদের দোসর যারা ছিল, তারা বিভিন্ন গ্র“পে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের বিভ্রান্ত করবে। বিভিন্ন ঘটনার মুখোমুখি দাঁড় করাবে। ক্ষতিগ্রস্ত করে তারা
ফায়দা লুটবে। তবে সবাইকে নিজেদের জায়গা থেকে সচেতন-সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর গুলি ছুড়েছিল, হামলা করেছিল। তাদের যে কোনো কিছুর মূল্যে গ্রেফতার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসাবে ফিরে আসবে। একটি কথা সব সময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের জনগণের বন্ধু।