‘সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এ কথা আমি বলিনি: আসিফ নজরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

‘সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এ কথা আমি বলিনি: আসিফ নজরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
সাংবাদিকদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে- এ ধরণের কোনো কথা বলেননি বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে নাকি কার বিচার হবে- এটা সম্পূর্ণ প্রসিকিউশন টিমের ব্যাপার। এ বিষয়ে আমার বক্তব্য দেওয়ার স্কোপই (সুযোগ) নেই। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সাকিবের প্রসঙ্গ, এমনকি দ্রব্যমূল্য নিয়েও কথা বলেন আসিফ নজরুল। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এবং বিচার নিয়ে মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা

বলেন, এটা নিয়ে একটা চরম মিসইন্টারপ্রেটিশন (ভুল ব্যাখ্যা) হয়েছে। তিনি বলেন, আমি সেদিন বলি নাই যে সাংবাদিকদের এই ট্রাইব্যুনালে বিচার করা হবে। আপনারা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। যখন বক্তব্য শেষ হয়েছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে, আচ্ছা এখানে তো অনেক সাংবাদিকের বিরুদ্ধেও অনেক হত্যার অভিযোগ উঠছে, তো সাংবাদিকদের বিচারও কী এই ট্রাইব্যুনালে হবে নাকি? জবাবে আমি বললাম, ট্রাইব্যুনালে কাদের কী বিচার হবে- সেটা তো আমি বলার কেউ না। এখানে প্রসিকিউটর সাহেব আছেন, তিনিই বলতে পারবেন। এরপরই আমি সাংবাদিকদের বলি, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, সেটা হলো- এখানে বিচার নয়, সুবিচার হবে। এ সময় তিনি অভিযোগ তুলে বলেন, এটা আমি অভারঅল

বললাম। তবে কেমনে-কিভাবে জোড়া লাগিয়ে বলা হলো যে, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে! আসিফ নজরুল এ সময় জোর দিয়ে বলেন, সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে- এ ধরণের কোনো কথা আমি কখনও বলিও নাই, এমনকি সেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও আমি এ কথা বলি নাই। ‘এমনকি এই ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা- এটাও আমি জানিনা’, জোর দিয়ে বলেন ‍আইন উপদেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পলাশীর পতনের ঠিক ১৯২ বছর পরে বাংলার জেগে ওঠার উপখ্যান মেসির রেকর্ড গড়া গোলটি অবৈধ ছিল, বললেন সাবেক গোলরক্ষক ইউজিসি-তে ছাত্র বহিষ্কারের প্রতিবাদে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানার চীন-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আহ্বান, স্থগিত আলোচনা চালুর ওপর জোর ঝিনাইদহে চরম উত্তেজনা: পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ নেতা বিজুকে ছিনিয়ে নিলো জনতা ‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম রাজস্ব ঘাটতির চাপ তীব্র, বাড়ছে অর্থ ব্যবস্থাপনার সংকট ভ্যাট বৃদ্ধির প্রভাবে রডের দাম টনপ্রতি বেড়েছে ২ হাজার টাকা আওয়ামী লীগ ঠেকাতে মরিয়া সরকার; পুলিশ-র‍্যাব-আর্মির পর এবার যুক্ত হলো বিজিবি রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী