চালু হচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ October, ২০২৪

চালু হচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৪ |
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের পাশাপাশি বাড়ছে বিভিন্ন এয়ারলাইন্সের সংখ্যা। বর্তমানে ঢাকা থেকে ৩৪টি দেশী–বিদেশী বিভিন্ন এয়ারলাইন্স ৫২টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। এ অবস্থায় আগামী নভেম্বর মাসের শুরুতেই বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছে ইথিওপিয়ান নামে নতুন একটি এয়ারলাইন্স। এ নিয়ে বিমানবন্দরে এয়ারলাইন্সের সংখ্যা ৩৫টিতে উন্নীত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা–আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট পরিচালনায় একদিকে যেমন বাড়বে বেবিচকের রাজস্ব আয়, অন্যদিকে বিদেশের মাটিতে বৃদ্ধি পাবে দেশের ভাবমূর্তি। জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে ঢাকা থেকে আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। কর্মকর্তারা জানান, আগামী নভেম্বর মাসের শুরুতেই প্রাথমিকভাবে

সপ্তাহে পাঁচটি ফ্লাইট চলবে। বেবিচকের অনুমতিসহ অন্যান্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বর্তমানে বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলে প্রায় এক কোটির (৯০ লাখের বেশি) মতো যাত্রী আসা-যাওয়া করেন। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী সংখ্যা আলাদাভাবে নিরূপণ করা হয় না। বিমানবন্দর কর্মকর্তারা আরও জানান, ঢাকা থেকে আন্তর্জাতিক আকাশ রুটে যাত্রী আনা-নেওয়া করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান, ইউএস বাংলা, এয়ার অ্যারাবিয়া, এয়ার এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ড্রাগন এয়ার, ড্রুক এয়ার, পারো এমিরেটস, ইত্তিহাদ এয়ারওয়েজ, গালফ এয়ার, জেট এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কিংফিশার এয়ারলাইন্স, মালয়েশিয়ান

এয়ারলাইন্স, মালদিভিয়ান এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, রাখ এয়ারওয়েজ, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, টার্কিশ এয়ারলাইন্স ও ইয়েমেনিয়া। এর সঙ্গেই যুক্ত হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন জানান, বেবিচকের অনুমতি সাপেক্ষে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। উন্নতমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হবে। আগামী নভেম্বর মাসের শুরু থেকে ফ্লাইট অপারেশনের কাজটি শুরু করার প্রস্তুতি চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, বর্তমানে যে কয়েকটি সংস্থা ঢাকা থেকে দেশ ও দেশের বাইরে বিভিন্ন রুটে ফ্লাইট অপারেশন করছে

তাদের সংখ্যা ৩৪টি। এর সঙ্গে নতুন আরেকটি যুক্ত হচ্ছে। থার্ড টার্মিনাল চালু হলে এয়ারলাইন্সের সংখ্যা আরও বাড়বে। এতে করে বেবিচকের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বিদেশ বাড়বে বাংলাদেশ ভাবমূর্তি। সূত্র জানায়, ইথিওপিয়ান এয়ারলাইনস ১৪৭টি উড়োজাহাজের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রী বহন, বহরের আকার এবং আয়ের দিক থেকে এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনস। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন হিসেবে স্থান পেয়েছে। বাংলাদেশ ও ইথিওপিয়ার কূটনৈতিক প্রচেষ্টায় ধারাবাহিক আলোচনার পর গত বছর ৬ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার সার্ভিস চুক্তি সই করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা