পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪
     ৫:০৮ পূর্বাহ্ণ

পিস্তল ঠেকিয়ে মালিকানা নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ | ৫:০৮ 207 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী থানায় যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সারোয়ার গোলাম চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার

স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়। মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, কে এম রাসেল, বাবলুসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এতে মাশরাফি বিন মর্তুজাকে এক নম্বর আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাদ্য নিরাপত্তা: ১৮ মাস পরেও ভরসা সেই ‘হাসিনা আমলের’ মজুদ ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে মানববন্ধন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি টোল ও ত্রাণের টাকার হিসাব চাইলেন তারেক রহমান, উপদেষ্টাদের বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না : বদিউর রহমান গণভোটে সরকারি চাকুরিজীবীরা কি রাষ্ট্রসৃষ্ট ‘দণ্ডনীয় অপরাধের’ মুখে? ঢাকায় বাসার ভেতরে পড়েছিল একই পরিবারের ৪ জনের মরদেহ অবৈধ’ সরকারের অধীনে নির্বাচন বর্জনের ডাক দিলেন ৫০১ জন প্রকৌশলী আজ শুরু অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক রাজধানীতে একই বাসা থেকে সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার ইরানে বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ, চরম বিতর্ক দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম হঠাৎ কেন উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র? রাশিয়ার বিরুদ্ধে নিহত সেনার সংখ্যা জানাল ইউক্রেন ফের অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী ‘দ্বিনের পথে’ চলতে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা কেন কেঁদেছিলেন শ্রদ্ধা? বাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও এপস্টেইন ফাইলে নাম ঋণখেলাপী বিএনপি নেতা মিন্টুর ইউনূসের দুঃশাসন: সম্পদের হিসাব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে