ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মালামালসহ মাদক উদ্ধার
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে।
গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার ভূঁইয়াপাড়া এবং হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত দিয়ে মাদক ও আতশবাজি পাচারের সময় টহল দল অভিযান চালায়। এ সময় ৩৪ বোতল ভারতীয় মদ ও ৩২ প্যাকেট আতশবাজি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার ২০০ টাকা।
একই দিনে হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার ম্যাড়িংপাড়া সীমান্তে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে ৫টি ভারতীয়
গরু, ৩৫০ পিস পন্ডস ফেসওয়াশ, ১ হাজার ৫০০ পিস ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩টি কম্বল এবং ৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা। বিজিবি জানায়, দুই জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত সব মালামালের মোট মূল্য ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।