ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
ব্যাকফুটে থেকেই কানপুর টেস্টের চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। এদিন শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। ভারতের চেয়ে এখনো ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে অনেকেই কানপুর টেস্ট থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে বলেই মনে করছেন। তবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তেমনটা ভাবছেন না। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।’ দলকে আপাতত নিরাপদ

অবস্থানে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য জানিয়ে মিরাজ যোগ করেন, ‘জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার। এক দিন সময় আছে। আমরা ব্যাটিং করে টার্গেট দেব, এরপর আবার ওদের ১০ উইকেট নিতে হবে, এটা অনেক পরের ব্যাপার। আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ।’ শেষ দিনে বাংলাদেশের জন্য ব্যাটিংই টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘আমরা চেষ্টা করব, আমাদের ব্যাটসম্যান যারা আছেন, কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা