কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬

কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ |
ড. ইউনূসের শাসনকালকে চরম জুলুমবাজ ও বেহায়াপনা বলে আখ্যা। 'মব জাস্টিস' ও ডাস্টবিন সংস্কৃতির তীব্র সমালোচনা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অপকর্মের প্রধান কারিগর হিসেবে দাবি। বিগত সরকারের চেয়েও ড. ইউনূসের শাসনকে 'ডবলের ডবল' অন্যায়কারী হিসেবে মন্তব্য। নিজস্ব প্রতিবেদক: সদ্য কারামুক্ত সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের চরম সমালোচনা করেছেন। সরকারের অপশাসন, মব জাস্টিস এবং বিনা বিচারে হাজারো মানুষকে আটকে রাখার ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ড. ইউনূসকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় 'বাটপার' ও 'বেহায়া' আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি ‘মানচিত্র’ নামক একটি টকশোতে যুক্ত হয়ে নিজের কারাবাসের অভিজ্ঞতা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন এই সিনিয়র সাংবাদিক। সেখানে সরকারের 'ডাস্টবিন সংস্কৃতি' ও

জুলুমের প্রসঙ্গ টেনে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। প্রখ্যাত শিল্পী পটুয়া কামরুল হাসানের বিখ্যাত উক্তি 'দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে'-এর স্মৃতিচারণ করে আনিস আলমগীর বলেন, "শিল্পী পটুয়া কামরুল হাসান যদি বেঁচে থাকতেন আজকে, তাহলে 'বিশ্ব বাটপার' এই টাইটেলটা ড. ইউনূসকে উনি দিতেন। কারণ এতবড় বাটপার এবং এতবড় বেহায়া বাংলাদেশ তো আর দেখে নাই!" ড. ইউনূসের শাসনে ঘটা অপকর্মের জন্য তিনি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে প্রধান দায়ী করেন। আনিস আলমগীর বলেন, "এই লোক মানবতার বড় বড় কথা বলে, অথচ একটার পর একটা নিরীহ মানুষকে জেলে পুরে রেখেছে। পৃথিবীর কোনো দেশে আইনমন্ত্রীকে বলতে শুনেছেন যে 'জামিন কেন দেওয়া হয়?' আইনমন্ত্রী যখন বিচারকদের ভর্ৎসনা করেন, তখন

দেশে আইনের শাসন কোথায় থাকে?" কারাগারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়। রিমান্ডের নামে তাকে এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখানে হাজার হাজার মশা ছিল। দিনের পর দিন কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই তাকে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ঢালাও মামলার সমালোচনা করে এই সিনিয়র সাংবাদিক বলেন, "আমরা যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেছিলাম, ড. ইউনূসের এই বাটপারি শাসনের কারণেই তারা বিশ্বাস হারিয়ে ফেলছি। আমরা নতুন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু ১৭ বছরে শেখ হাসিনা যা করেছেন, তার ডবলের ডবল অন্যায়-অবিচার করে ফেলেছেন ড. ইউনূস।" তিনি বর্তমান সরকারের প্রতি

অবিলম্বে ড. ইউনূস ও তার সহযোগীদের অপশাসনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান। সেই সাথে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি তোলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়