সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের সূচি জানাল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব আল হাসান। যদিও দেশে ফিরে এই সিরিজে আদৌ ‘নিরাপত্তা’ শঙ্কায় থাকা সাকিবের খেলা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাকিবের ‘বিদায়ী’ টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো সূচিতে বলা হয়, ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল। ১৮-২০ অক্টোবর মিরপুরে অনুশীলন করবে সফরকারীরা। ২১ অক্টোবর মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই সিরিজে প্রোটিয়াদের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে বাংলাদেশ সফর করা দক্ষিণ

আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধিদল সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হওয়ায় সিরিজে অংশ নিচ্ছে তারা। এর পরপরই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা