তরুণ সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৩৮ পেরুনো জোকোভিচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

তরুণ সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ৩৮ পেরুনো জোকোভিচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
য়সটা স্রেফ একটা সংখ্যা—আরও একবার টেনিস বিশ্বকে তা মনে করিয়ে দিলেন নোভাক জোকোভিচ। পাঁচ সেটের এক মহাকাব্যিক লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রেখেছেন এই সার্বিয়ান কিংবদন্তি। ইতিহাসের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা এখন ২৫তম শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। ​শনিবার ভোরে মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে জয়ী হন ৩৮ বছর বয়সী জোকোভিচ। ১ ঘণ্টা ৩২ মিনিটের এই ম্যারাথন লড়াই শেষে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। ​যদি ফাইনালে ১৬ বছরের ছোট আলকারাজকে হারাতে পারেন, তবে টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য

রেকর্ড গড়বেন জোকোভিচ। টপকে যাবেন অজি কিংবদন্তি মার্গারেট কোর্টকে, যিনি গ্যালারিতে উপস্থিত থেকে জোকোভিচের এই লড়াই দেখছিলেন। ​ম্যাচের শুরুটা অবশ্য জোকোভিচের অনুকূলে ছিল না। ২৪ বছর বয়সী সিনার শুরুতেই তার সার্ভিস ব্রেক করে ৩-০ ব্যবধানে এগিয়ে যান এবং প্রথম সেট পকেটে পুরেন। তবে দ্বিতীয় সেটেই চেনা ছন্দে ফেরেন জোকোভিচ। সার্ভিস ব্রেক করে ৪-১ ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সেটটি জিতে সমতা ফেরান তিনি। ​তৃতীয় সেটে জোকোভিচকে কিছুটা অসুস্থ ও ক্লান্ত দেখায়। এক পর্যায়ে তাকে বুকে হাত দিয়ে নিজের আসনে ঢলে পড়তেও দেখা যায়। সেই সুযোগে জোকোভিচের লব লক্ষ্যভ্রষ্ট হওয়ার সুবিধা নিয়ে সেটটি জিতে আবার এগিয়ে যান সিনার। ​তবে মধ্যরাত গড়িয়ে রাত দেড়টার দিকে

শুরু হওয়া লড়াইয়ে দমে যাননি জোকোভিচ। চতুর্থ সেটে সিনারের সার্ভিস ব্রেক করে ম্যাচকে পঞ্চম সেটে নিয়ে যান। নির্ণায়ক সেটে স্নায়ুর লড়াইয়ে সিনার একাধিক ব্রেক পয়েন্ট নষ্ট করলেও জোকোভিচ ছিলেন অটল। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচ পয়েন্টে জয় নিশ্চিত করে ১১তম মেলবোর্ন ফাইনালের টিকিট কাটেন তিনি। ​মেলবোর্ন পার্কের ১০ বারের এই চ্যাম্পিয়ন ম্যাচ শেষে নিজের ভাগ্যকেও কৃতিত্ব দেন। কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তি এবং চতুর্থ রাউন্ডে ইয়াকুব মেনসিক চোট পেয়ে ছিটকে যাওয়ায় তুলনামূলক সহজ পথেই সেমিফাইনালে পা রেখেছিলেন তিনি। ​অন্য সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ২০২৩ সালের ইউএস ওপেনের পর থেকে আলকারাজ ও সিনার টেনিস

বিশ্বে যে আধিপত্য দেখাচ্ছেন, জোকোভিচের এই জয় যেন তাদের প্রতি এক হুঙ্কার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার