রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদমিশ্রিত দুধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
     ৪:৫৬ অপরাহ্ণ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদমিশ্রিত দুধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৫৬ 293 ভিউ
ঋতু পরিবর্তনের কারণে অনেক সময় জ্বর-সর্দি-কাশি হয়ে থাকে। ভাইরাস জ্বর ও ঠান্ডা-কাশি থেকে বাঁচতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহার করা যেতে পারে হলুদ মেশানো দুধ। এতে ক্যালসিয়াম, প্রোটিন ও অনেক ভিটামিন পাওয়া যায়। এটি শরীরে শক্তি বাড়াতে যেমন কাজ করে তেমনই প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক হিসেবেও বিবেচিত হয়। অনেক আগে থেকেই আয়ুর্বেদে ওষুধ হিসেবে হলুদ ব্যবহার করা হয়। দুধে হলুদ মিশিয়ে পান করলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা এড়ানো সম্ভব। এটি স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী। ভালো ঘুমের জন্য হলুদ মেশানো দুধ খেতে পারে। এতে অনিদ্রার সমস্যায় দূর হয়। প্রতিদিন রাতে এক গ্লাস হলুদ-দুধ পান করুন। এটি আপনার ঘুমের মান আরও উন্নত করতে

সাহায্য করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদে থাকা বিভিন্ন উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোজ হলুদ-দুধ খেলে কাশি, সর্দি, ফ্লু এড়াতে পারবেন। ব্যথা কমায় হলুদে শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তাদের জন্য হলুদের দুধ একটি ভালো প্রতিষেধক। এটি ফোলা এবং ব্যথা থেকে মুক্তি দেয়। যাদের মাথাব্যথার সমস্যা আছে তারাও হলুদ-দুধ পান করতে পারেন। হলুদ আর দুধ একসঙ্গে খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে দূর হয়ে যায়। শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবও দূর করে। ওজন কমায় যারা ওজন কমাতে চান তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদমিশ্রিত দুধ পান করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত চর্বি দূর করে ওজন কমাতে সাহায্য করে। হলুদে থার্মোজেনিক

নামে এক ধরনের উপাদান থাকে যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ত্বকের জন্য উপকারী কয়েক শতাব্দী ধরে ত্বকের জন্য হলুদ ব্যবহৃত হচ্ছে। এই মশলা ত্বক উজ্জ্বল করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে। হলুদ দুধ খেলে আপনার ত্বক সুস্থ ও সুন্দর থাকবে। যেভাবে হলুদমিশ্রিত দুধ তৈরি করবেন প্রথমে দুধ ফুটিয়ে নিন। এক চিমটি হলুদ এবং চিনি যোগ করুন। ঘুমানোর ঠিক আগে এটি হালকা গরম অবস্থায় পান করুন। আপনার যদি ডায়াবেটিস, হৃদরোগ বা জয়েন্টে ব্যথার সমস্যা থাকে তাহলে হলুদ দুধে এক চিমটি জায়ফল মিশিয়েও পান করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ