৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
ইউনুস সরকার বিদ্যুৎ খাতে যা করে গেছে সেটাকে ব্যর্থতা বলা আসলে কম বলা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজের হিসাবেই দেশি বিদেশি কোম্পানির কাছে বকেয়া পড়ে আছে ৪৫ হাজার কোটি টাকা। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সাত আট মাস ধরে বিল পায়নি। মানে ২০২৫ সালের জুলাইয়ের পর থেকে একটা টাকাও পরিশোধ হয়নি। এই সময়টায় কী হচ্ছিল দেশে? ইউনুস সরকার তখন পুরোদমে ক্ষমতায়। সংস্কার সংস্কার বলে মাঠ গরম করছে। আর ভেতরে ভেতরে বিদ্যুৎ খাতের দেনার পাহাড় জমতে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি অক্ষমতা, নাকি উদাসীনতা, নাকি ইচ্ছাকৃত? সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান বলছেন ইচ্ছাকৃত কিছু নেই, টাকার সংকটের কারণে বিল দেওয়া যায়নি। কিন্তু এই যুক্তিটা দাঁড়ায় না।

কারণ টাকার সংকট থাকলে সেটা সামলানোর দায়িত্বও তো সরকারের। দেড় বছরের বেশি সময় ক্ষমতায় থেকে যদি বিদ্যুৎ খাতকে আরো গভীর সংকটে ঠেলে দিয়ে যাওয়াটাকেই ব্যর্থতা না বলি তাহলে কাকে বলব? বেসরকারি উৎপাদনকারীরা বলছে, অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে কিনা সেই সন্দেহও তাদের মাথায় ঘুরছে। এই সন্দেহটা তারা আকাশ থেকে পাড়েনি। জুলাইয়ের পর থেকে একটানা বিল বন্ধ, এলসি খুলতে বাধা, তেলের মজুদ কমতে থাকা, এগুলো একসাথে ঘটেছে। এই ঘটনাগুলোর সময়কাল এবং ধারা দেখলে সংশয় জাগাটা অস্বাভাবিক না। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন পরিষ্কার বলেছেন, অন্তর্বর্তী সরকার পুরোপুরি জ্বালানি আমদানি করেনি, শিল্পের চাহিদার তোয়াক্কা করেনি। মানে দেশের উৎপাদন ব্যবস্থাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা

না ভেবেই চলেছে তারা। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো ৮৫ শতাংশ সক্ষমতায় চলার কথা, চলেছে ৫৫ শতাংশে। বাকি ৩০ শতাংশ গেল কোথায়? গেছে পরিকল্পনার অভাবে, গেছে অর্থায়নের অনিচ্ছায়। এখন বিএনপি সরকার ক্ষমতায় বসে দেখছে হাতে একটা জ্বলন্ত বোমা ধরিয়ে দেওয়া হয়েছে। নতুন মন্ত্রী নিজেই বলছেন "ডিজাস্টার ম্যানেজমেন্ট" করতে হবে। রোজার মধ্যে বিদ্যুৎ চালু রাখতে হবে, সেচ মৌসুমে চালু রাখতে হবে, গরমে ১৮ হাজার মেগাওয়াট চাহিদা মেটাতে হবে। কিন্তু কোষাগার খালি, বকেয়া পাহাড়প্রমাণ, তেলের মজুদ কমছে, এলসি খুলতে ব্যাংক নারাজ। ইজাজ হোসেনের হিসাব অনুযায়ী সব মিলিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে ২৫ বিলিয়ন ডলারের মতো লাগে। আমাদের কাছে এত টাকা নেই। এই বাস্তবতাটা ইউনুস সরকার জেনেশুনে

এড়িয়ে গেছে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করেনি, দেনা কমায়নি, উৎপাদন সক্ষমতাকে কাজে লাগায়নি। রাজনৈতিক পরিবর্তনের পর প্রায়ই বলা হয় আগের সরকার এটা করেনি, ওটা করেনি। কিন্তু এই ক্ষেত্রে সংখ্যাগুলো নিজেই কথা বলছে। জুলাই থেকে ফেব্রুয়ারি, সাত মাস, একটা টাকাও বিল পরিশোধ হয়নি। এই তথ্যটা কেউ বানায়নি, বিদ্যুৎ বোর্ড নিজেই বলছে। ইউনুস সরকারের সময়কার এই ক্ষতি কতটা সামলানো যাবে সেটা এখন দেখার বিষয়। কিন্তু যে অবস্থায় তারা বিদ্যুৎ খাত ছেড়ে গেছে, সেটা দেখে বোঝা যায় এই খাতটা তাদের অগ্রাধিকারে ছিলই না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার