টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
গাজীপুরের টঙ্গীতে পুড়িয়ে দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে ১৮ মাস পর দলীয় ব্যানার টাঙালেন দলের নেতাকর্মীরা। আজ ২৬শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গী আওয়ামী লীগের অফিসে গিয়ে সরেজমিন দেখা যায় সেখানে দলীয় ব্যানার ঝুলছে। যাতে লেখা রয়েছে- জেনে রেখো…‘যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো-লিখবো নতুন ইতিহাস।’ এছাড়া আরও কিছু উদ্দীপনামূলক স্লোগানও দেখা যায়। সকাল থেকে সাধারণের চোখে পড়েছে ব্যানারটি। অনেককেই দেখা গেছে ব্যানার পেছনে রেখে ছবি তুলতে। উৎসাহী জনতা আওয়ামী লীগের পুনর্জাগরণকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান অনেকেই প্রতিবেদককে। ২০২৪ সালের জুলাই-আগস্টের দাঙ্গার পর ৫ আগস্ট আন্দোলনকারী জঙ্গি-দাঙ্গাবাজরা বাংলাদেশ আওয়ামী লীগের টঙ্গী কার্যালয়ে আগুন দেয় ও লুটপাট চালায়। আগুনে পুড়ে যায় দলীয়

অফিস। জুলাই আন্দোলনকারী দাঙ্গাবাজারা সেখান থেকে মূল্যবান সামগ্রী লুটে নিয়ে যায়। এরপর থেকেই দলীয় কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এদিকে আজ সকাল ১১টার দিকে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য ও তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ফেসবুকে টঙ্গী আওয়ামী লীগ অফিসে টাঙানো একটি ব্যানারের ভিডিও পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে পোস্ট করে জাহিদ আহসান রাসেল লেখেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।’ এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?