ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইস-এ ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও একাধিক ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় টানা বর্ষণের পর বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জুইজ দি ফোরা শহরে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া উবা শহরে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাতভর ভারী বৃষ্টির পর বহু বাড়িঘর ও স্থাপনা ধসে পড়ে। এতে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তিনি জানান, জুইজ দি ফোরায় ‘রাষ্ট্রীয় দুর্যোগ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম জোরদার করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শুধু জুইজ দি ফোরাতেই প্রায় ৪৪০ জন মানুষ গৃহহীন বা বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় প্রশাসন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে এবং পানি, খাদ্য, পোশাক ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহে সহায়তার আহ্বান জানিয়েছে। জুইজ দি ফোরার মেয়র মারগারিদা সালোমাও এ ঘটনাকে তাঁর প্রশাসনিক জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিন দিনের শোক ঘোষণা করেছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে তিনি জানান, তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। রাজ্যটির গভর্নর রোমেউ জেমা একে

‘দুঃখের দিন’ হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাস জুইজ দি ফোরার ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাসে পরিণত হয়েছে। এ মাসে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশের জাতীয় আবহাওয়া বিভাগ মিনাস জেরাইস, রিও ডি জেনেইরোসহ আরও ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, বর্তমানে ব্রাজিলে গ্রীষ্মকাল চলছে এবং এ সময়টিই বর্ষার চূড়ান্ত মৌসুম। বজ্রঝড়, বন্যা ও ভূমিধস দেশটিতে প্রায়ই দেখা যায়। ২০২৪ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুল-এ ভারী বৃষ্টি ও বন্যায় প্রায় ২০০ জন নিহত এবং ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ