মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মৃত্যুর কাছে হার মানল বগুড়ার গুলিবিদ্ধ রাতুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বগুড়ায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনাইদ ইসলাম রাতুল (১৫) মারা গেছে। ৪৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যায়। নিহতের বাবা জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বগুড়ায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে রাতুল পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। রাতুল বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়ার মুদি দোকানি জিয়াউর রহমানের ছেলে। সে নিশিন্দারা উপশহরের পথ পাবলিক স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ায় বিজয় মিছিল বের হয়। রাতুল বড় বোন কলেজছাত্রী জেরিন ও ভগিনীপতি

আমির হামজার সঙ্গে বিজয় মিছিলে অংশ নেয়। মিছিল শহরের ঝাউতলা এলাকায় পৌঁছালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সদর থানায় হামলা চালায়। এ সময় পুলিশ গুলি চালালে রাতুল গুরুতর আহত হয়। রাতুলের মাথায় চারটি ছররা গুলি লাগে। একটি গুলি বাম চোখের মধ্য দিয়ে মাথায় ঢুকে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছররা গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় রাতুলকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করেন। ভর্তির পর তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা খুলির অংশ কেটে মগজ থেকে একটি গুলি বের করেন। এক্সরে রিপোর্টে রাতুলের মাথা, চোখসহ শরীরে শতাধিক

গুলি পেয়েছেন চিকিৎসকরা। ৩৬টি গুলি অপসারণ করেছেন তারা। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন আগে রাতুলকে ওয়ার্ডের বেডে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, রাতুল বেঁচে গেলেও দৃষ্টিশক্তি হারাতে পারে। রাতুলের বাবা জিয়াউর রহমান জানান, গত কয়েকদিন তার ছেলের অবস্থা ভালো ছিল। কথা বলেছে, খাওয়াদাওয়া করেছে। রোববার রাত ৪টার দিকে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। সোমবার সকাল ৬টার দিকে মারা যায় সে। জিয়াউর রহমান জানান, রাতুলের চিকিৎসায় এ পর্যন্ত ব্যক্তিগত ও শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এরপরও ছেলেকে বাঁচাতে পারলেন না। তিনি আরও জানান, সোমবার বাদ জোহর ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে রাতুলের প্রথম জানাজার পর মরদেহ বগুড়া

শহরের সুলতানগঞ্জপাড়া, ঘোনপাড়ার বাড়িতে আনা হবে। দ্বিতীয় জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই গোরস্তানে তাকে দাফন করা হবে। এদিকে সোমবার সকালে রাতুলের মৃত্যুর খবর এলে শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার। স্বজনরা আহাজারি করতে থাকেন। পুরো এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের