সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ঊর্ধ্বতন কর্মকর্তাকে মাদক সরবরাহ এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে ওসি হওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে এমনকি সাবেক এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগসাজশে ইয়াবা ব্যবসার মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য সামনে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, ওসি আব্দুল করিম ব্যক্তিগত কাজে একটি কালো রঙের সিএইচআর (CHR) মডেলের গাড়ি ব্যবহার করেন, যার নম্বর ‘চট্টগ্রাম মেট্রো-ঘ ১১-৪৫২৬’। অভিযোগ রয়েছে, তিনি নিজেই এই গাড়ি চালিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজের জন্য নিয়মিত বিদেশি মদ সরবরাহ করেন। পুলিশ বাহিনীতে গুঞ্জন রয়েছে, যোগ্যতার চেয়ে ‘তেলবাজি’ এবং

ঊর্ধ্বতনদের অনৈতিক আবদার রক্ষা করেই তিনি নিজের অবস্থান টিকিয়ে রেখেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন আব্দুল করিম। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে কোতোয়ালী থানার ওসি থাকাকালীন সাবেক আলোচিত ওসি মহসিনের সঙ্গে মিলে তিনি বড় ধরনের ইয়াবা সিন্ডিকেট গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। এই ব্যবসার মাধ্যমেই তিনি শতকোটি টাকার মালিক হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আব্দুল করিমের সম্পদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় তিনি একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন, যার কাজ সম্প্রতি শেষ হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে তাঁর একাধিক স্থাবর সম্পত্তির পাহাড় রয়েছে বলে জানা গেছে। কোতোয়ালী থানায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে ব্যাপক

চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলার ভয় দেখিয়ে এবং অনেককে গ্রেফতার করে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। অভিযোগ রয়েছে, বর্তমানে পাঁচলাইশ থানায় বদলি হলেও তাঁর পুরনো ইয়াবা ব্যবসা এখনো সচল রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ওসি আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।" পেশাদার বাহিনীতে একজন ওসির বিরুদ্ধে মাদক ব্যবসা ও অবৈধ সম্পদ অর্জনের এমন গুরুতর অভিযোগ পুলিশ সদর দপ্তরের ভাবমূর্তিকে

সংকটে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি