উদ্বেগের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

উদ্বেগের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার হোয়াইট হাউজে তাকে অভ্যর্থনা জানাবেন বাইডেন। বৈঠকে গাজা সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিষয়ে সহযোগিতা, সুদান সংকট এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। শুক্রবার মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-মনিটর এ খবর জানিয়েছে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে আমিরাতের উদ্বেগের মধ্যেই আমিরাত প্রেসিডেন্টের এ সফরের খবর এলো। ২০২২ সালে আমিরাতের প্রেসিডেন্ট হওয়ার পর ওয়াশিংটনে এটিই শেখ মোহাম্মদের প্রথম সফর। বিশ্লেষকরা বলছেন, তার এ সফরের খবরটি এমন সময় এলো, যখন গাজা সংকট মোকাবিলায় ইসরাইলি পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান হতাশা দেখতে শুরু করেছে

সংযুক্ত আরব আমিরাত। গাজায় সংঘাত কমার কোনো লক্ষণ নেই এবং সেখানে মৃতের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আবুধাবি। তবে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে দেশটির। সংঘাত বন্ধে পূর্ববর্তী প্রচেষ্টাগুলো ব্যর্থ করে গাজা যুদ্ধ এখন এক বছর পূর্ণ করতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল খালেক আবদুল্লাহ আল-মনিটরকে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর এ পোস্টটি এক কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। তার এ মর্মস্পর্শী বিবৃতিটির

উদ্দেশ্য ছিল- একটি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো। আর সেটি একটি আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও বেশি প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, আমি মনে করি, এটি ইসরাইল ও আমেরিকা উভয়ে পক্ষকে নিয়েই হতাশার প্রকাশ। তারা খুব বেশি কথা বলছে, তবে কাজ করছে না। এদিকে বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও দেশটির শুরা কাউন্সিলের এক অধিবেশনে একই কথার প্রতিধ্বনি করেছিলেন। তিনি বলেছিলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সৌদি আরব তার অক্লান্ত পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি, এমনটি না হলে সৌদি আরব ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। ইসরাইল ও সৌদি আরব দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ক একটি চুক্তি নিয়ে

কাজ করছিল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ৭ অক্টোবর হামাসের আক্রমণ এবং গাজায় পরবর্তী যুদ্ধের ঠিক আগে একটি চুক্তির ‘দ্বারপ্রান্তে’ ছিল তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির পড়ার টেবিল সরিয়ে ফুটবলের গ্যালারি যে গল্পের কেন্দ্রবিন্দুতে মেসি সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি এক ঝড়েই শেষ বিশ্বের ৭% বিরল বানর ইউএসের অবরুদ্ধ হরমুজ প্রণালি অতিক্রম করল ৩ ইরানি ট্যাঙ্কার খেলার মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া ২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?