ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে
৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের
তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’
প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
বিএনপির সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির লিয়াজোঁ কমিটির পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের মধ্যে সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, সহসভাপতি এম কে আহমদ, মহাসচিব মাওলানা মামুনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম ও মুফতি ওবায়দুল্লাহ মাহমুদী, সহকারী মহাসচিব মুফতি আল আমিন, পার্বত্যবিষয়ক সচিব মাওলানা শাহজালাল খালেদ ও কেন্দ্রীয় নেতা মুফতি নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আশরাফুল হক জানান, সংলাপে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার জন্য দোয়া করা হয়
এবং এই আন্দোলনের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তির মধ্যে মজবুত ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে নেতারা ঐকমত্য পোষণ করেন।
এবং এই আন্দোলনের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তির মধ্যে মজবুত ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে নেতারা ঐকমত্য পোষণ করেন।



