নারী বিদ্বেষ থেকেই কি মনীষার সাথে একই মঞ্চে বসতে আপত্তি চরমোনাই পীর ফয়জুল করিমের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

নারী বিদ্বেষ থেকেই কি মনীষার সাথে একই মঞ্চে বসতে আপত্তি চরমোনাই পীর ফয়জুল করিমের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
বরিশাল-৫ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-ইআবা নেতা চরমোনাই পীর ফয়জুল করিম একই আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর সঙ্গে একই মঞ্চে বসতে অস্বীকৃতি—এটি কি নিছক ব্যক্তিগত অস্বস্তি, নাকি স্পষ্ট নারী বিদ্বেষ? বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র জনপ্রিয় টক শো ‘জনতার দরবার’-এ ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় এই প্রশ্নই সামনে আনছেন ডা. মনীষা নিজেই। গত ২৮শে জানুয়ারি, বুধবার রাতে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালীন তাকে পরিকল্পিতভাবে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। চ্যানেল কর্তৃপক্ষ তখন যুক্তি দেখায়, প্রতি পর্বে একজন অতিথি পর্যায়ক্রমে বাইরে যাবেন। তবে ডা. মনীষার দাবি, বাস্তবে অন্য কোনো অতিথির ক্ষেত্রে এমনটি ঘটেনি। ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, বরিশাল-৫ আসনের আরেক প্রার্থী চরমোনাই

পীর ফয়জুল করিম নারীর সঙ্গে একই মঞ্চে বসতে অনিচ্ছুক হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়। তার ভাষায়, “এটি কেবল আমার প্রতি অসম্মান নয়, এটি নারীদের প্রতি এক ধরনের প্রাতিষ্ঠানিক অবজ্ঞা।” তিনি মনে করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া একজন আমন্ত্রিত অতিথিকে এভাবে সরিয়ে দেওয়া সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদার আচরণের সুস্পষ্ট লঙ্ঘন। যদি আগে থেকেই জানানো হতো যে অনুষ্ঠানে এমন কেউ থাকবেন, যিনি নারীর সঙ্গে বসতে চান না, তাহলে তিনি সেই অনুষ্ঠানে অংশ নিতেন না বলেও জানান তিনি। ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে ডা. মনীষা আরও প্রশ্ন তোলেন— “যিনি দেশের জনসংখ্যার অর্ধেক, অর্থাৎ নারীদের সঙ্গে বসতেই পারেন না, তিনি কীভাবে সব মানুষের প্রতিনিধি হওয়ার দাবি করেন?” ঘটনাটি

ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে নারী বিদ্বেষের প্রকাশ বলে আখ্যা দিচ্ছেন এবং টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে বাসদের পক্ষ থেকেও বৃহস্পতিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা বিষয়টিকে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ ও সম্মানের প্রশ্নে একটি বিপজ্জনক নজির বলে উল্লেখ করেছে। ঘটনাটি শুধু একটি টক শোর সীমায় আবদ্ধ থাকেনি; বরং রাজনীতি, প্রতিনিধিত্ব এবং নারীর মর্যাদা—এই তিনটি মৌলিক প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়