১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাত দিন পর মিলল অর্ধগলিত লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাত দিন পর মিলল অর্ধগলিত লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
‘তোমার বাবা আমাদের নিকট আটকা আছে। র‌্যাব-পুলিশের সঙ্গে কথা বলে লাভ নাই। তোমার বাবার জীবিত মুখ দেখতে চাইলে ১০ লাখ টাকা দিতে হবে।’ এমন কথাবার্তার একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি ভুক্তভোগীর ছেলে আল-আমিন হোসেনের মোবাইল ফোনে এই মুক্তিপণ দাবি করেন। অবশেষে নিখোঁজের সাত দিন পর শনিবার তাঁর বাবা সিরাজ ফকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদী শহরের রহিমপুর এলাকার একটি চারতলা ভাড়া বাসার টয়লেট থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ ফকির (৬৭) উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। যে বাসা

থেকে মরদেহ উদ্ধার করা হয়, সেই বাড়ির মালিক শরিফুল ইসলাম বুলবুল বলেন, গত ২২ আগস্ট উপজেলার বরইচরা গ্রামের আজিবর রহমানের ছেলে শাহজাহান আলী (২৮) সস্ত্রীক চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ২৭ আগস্ট ফ্ল্যাটে তালা মেরে তারা বাইরে গিয়ে আর ফেরেননি। দু’দিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে তালা ভেঙে বাথরুম থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে আল-আমিন হোসেন বলেন, গত ২৪ আগস্ট রূপপুর প্রকল্প থেকে বাড়ি ফেরার পর আমার বাবা নিখোঁজ হন। ২৬ আগস্ট থানায় জিডি করার পর আমার মোবাইল ফোনে কল করে বাবার মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি

করেন এক ব্যক্তি। এসব কথাবার্তা রেকর্ড করে আমি ফেসবুকে দিয়েছিলাম। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি, খুব শিগগিরই রহস্য উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন