সাবেক মন্ত্রীর ভাইয়ের বাসায় পাওয়া গেল যেসব সরকারি মালামাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক মন্ত্রীর ভাইয়ের বাসায় পাওয়া গেল যেসব সরকারি মালামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ফুফাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করা হয়েছে। মেহেরপুর জেলা শহরের ক্যাশব পাড়ায় নেওয়া ভাড়া বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মালামালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য কোটি টাকা। মন্ত্রীর ওই ফুফাতো ভাইয়ের নাম সাজহান সিরাজ ওরফে দোলন। তবে তার দাবি, মন্ত্রী ফরহাদ হোসের পক্ষে তিনি বাড়িটি ভাড়া নিয়েছিলেন। জব্দ মালামালের মধ্যে রয়েছে-বিনামূল্যে বিতরণের কুরআন শরিফ, কম্বল, বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী, সেলাই মেশিন, হুইল চেয়ার, চিকিৎসকের অ্যাপ্রন, পিপি, শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, অক্সিজেন সিলিন্ডার, শিক্ষার্থীদের টিফিন বক্স। এসব সামগ্রীর গায়ে লেখা রয়েছে ‘বিক্রয়ের জন্য নহে’। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা

কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান এবং সেনা বাহিনীর মেজর জাহিন। বাড়িটির মালিক সুরমান আলী জানান, দেড় বছর আগে বাড়িটির নিচতলা মাসে ৬ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেন দোলন। বিভিন্ন মালামাল রাখতেন। মাঝে মধ্যেই এখান থেকে মালামাল নিয়ে যাওয়া দেখতে পেতেন। পাড়ায় বাড়িটির নিকটজনদের কয়েকজন জানান, বিভিন্ন দিন বাড়ি থেকে বস্তা ভরে রিকশায় করে নিয়ে যেতে দেখেছেন। এসব মালামাল গোপনে বিক্রি করতেন বলে ধারণা তাদের। দোলনকে অভিযানকালে ডেকে নিয়ে মালামালের বৈধতার প্রমাণ দেখতে চান। তিনি প্রমাণ দেখাতে ব্যর্থ হন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান বলেন, একটি সূত্রে ওই বাড়ির নিচতলায় সরকারি মালামাল রয়েছে জানতে পারেন। এমন সংবাদের ভিত্তিতে

অভিযান পরিচালনা করা হয়। বাড়িটির মালিকের সহায়তায় গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। বাড়ির চারটি কক্ষে পাওয়া যায় বিপুল পরিমাণ সরকারিসামগ্রী। লরির মাধ্যমে জব্দ মালামালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে পুলিশ প্রহরায় রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড বুধবার বন্ধ থাকবে ব্যাংক ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন