বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ November, ২০২৬

বিচারকের ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ |

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলার এক বছরের মাথায় রায় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২–এর বিচারক রেজাউল করিম এই রায়ে আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাঁকে আলাদা দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বয়স ৩৫ বছর। তাঁর বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন এবং উপজেলার গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহত তাওসিফ

রহমান ওরফে সুমন (১৬) রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। গত বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরের ডাবতলা এলাকার ভাড়া বাসায় সে খুন হয়। ওই ঘটনায় তার মা তাসমিন নাহার (৪৪) গুরুতর আহত হন। তাওসিফ তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে লিমন মিয়া ওই বাসায় প্রবেশ করেন। সে সময় বাসায় তাওসিফ ও তার মা তাসমিন নাহার ছিলেন। লিমন মা ও ছেলেকে ছুরিকাঘাত করেন এবং পরে তাওসিফের রক্ত মেখে আহত হওয়ার ভান করে পড়ে ছিলেন। পুলিশ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে

চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে যে, তাসমিন নাহারের বাবার বাড়ি গাইবান্ধা শহরে হওয়ায় লিমনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। লিমন প্রায়ই তাসমিন নাহারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতেন। সহায়তা বন্ধ করায় তিনি পরিবারটিকে হত্যার হুমকি দেন। ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর তাসমিন নাহারের মেয়ের মেসেঞ্জারে কল করে হুমকি দিলে ৬ নভেম্বর তিনি সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতে পুলিশ লিমনকে আটক করে আদালতে পাঠালেও পরে তিনি জামিনে মুক্ত হয়ে

রাজশাহীতে এসে এই খুনের ঘটনা ঘটান।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় আসামি লিমন মিয়াকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং রায় শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়। রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুন-অর-রশিদ বাবু বলেন, ‘আমরা এখনই বিস্তারিত বলছি না। তবে আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’ যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান নেশন্স লিগে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা রাউজানে ইসলামী ফ্রন্ট নেতা ও অধ্যক্ষের কাছে চাঁদা দাবি: কোরান-কাবার শপথ করে প্রাণনাশের হুমকি গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক