৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
সামাজিক যোগাযোগমাধ্যমে একসময় যার ছোট ছোট ভিডিও প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই ছাত্রলীগ কর্মী ফাইজা আজ দীর্ঘ ছয় মাস ধরে কারাগারে দিন কাটাচ্ছেন। সদ্য আঠারো পেরুনো এই তরুণী বর্তমানে আইনি ও আর্থিক সহায়তার অভাবে ধুঁকছেন বলে অভিযোগ করেছেন তার স্বজন ও সহকর্মীরা। প্রাপ্ত তথ্যে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত প্রায় ছয় মাস ধরে কারাবন্দী রয়েছেন ফাইজা। রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন এবং দলের পক্ষে জনমত তৈরিতে তার ভিডিওগুলো একসময় ব্যাপক সাড়া ফেলেছিল। তবে অভিযোগ উঠেছে, গ্রেফতারের পর থেকে দলের পক্ষ থেকে তার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফাইজার পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা বর্তমানে পলাতক

(ফেরারি) রয়েছেন। এতে চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে মধ্যবিত্ত পরিবারটি। সম্প্রতি ফাইজার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, "শুরুতে দু-চারজন খোঁজ নিলেও এখন আর কেউ আমাদের খবর রাখে না। মেয়েটি দলের জন্য নিজেকে উজাড় করে দিলেও আজ আমরা চরম একাকীত্বের শিকার।" ফাইজার শুভানুধ্যায়ীদের দাবি, দলের জন্য ত্যাগ স্বীকার করা এই কর্মীকে বর্তমানে আইনি লড়াইয়ের জন্য হাহাকার করতে হচ্ছে। আগামী সপ্তাহে তার জামিনের জন্য নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় তার পরিবারের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা নিশ্চিত করা এখন নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তার সহযোদ্ধারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাইজার মুক্তির দাবিতে সরব

হওয়া এক কর্মী লিখেছেন, "ফাইজা তথাকথিত স্রোতে গা ভাসিয়ে বিপথে যায়নি, সে ছিল দলের সম্পদ। আজ তাকে এবং তার পরিবারকে আমরা যদি সহযোগিতা না করি, তবে ভবিষ্যতে কেউ আর আদর্শের জন্য এগিয়ে আসার সাহস পাবে না।" ফাইজার পরিবারের এই দুঃসময়ে আর্থিক ও আইনি সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান ও দলের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি সম্ভাবনাময় জীবন যেন অন্ধকারে হারিয়ে না যায়, সেটাই এখন তার পরিবারের একমাত্র আকুতি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’