ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে চাপ দিচ্ছে সৌদি
দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত
পত্রিকাটি ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী: ট্রাম্প
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলি জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে নামানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইল-সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরাইলের দিকে লক্ষ্য করে অন্তত ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ইসরাইলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত হয়েছে। হামলার পর আরও কয়েকটি ভিডিও যাচাই করে দেখা যায়, হামলায় পানির পাইপ ফেটে ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার ঘন কুণ্ডলীও দেখা গেছে।