১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ |
পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ০১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি । তিনি বলেন, ‘আমাদের আরও পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পায়নি।’ তিনি আরও বলেন, ‘ইতিবাচক সংবাদ পেলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দেব। এটা ০১ অক্টোবর হতে পারে বা তার আশপাশের অন্য কোনো দিনও হতে পারে।’ প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে

দেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে