হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়ার ঘোষণা কালই দেওয়া হয়েছিল। গত রাতে ছিল সে পুরস্কার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান। যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন নিজ হাতে মেসির গলায় পরিয়ে দিতেন এই পদক। তবে তা সম্ভব হয়নি। লিওনেল মেসি সে অনুষ্ঠানে যে হাজিরই হননি! পুরস্কার নিতে আর সব প্রার্থীদের সবাই এসেছেন। কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন থেকে শুরু করে হিলারি ক্লিনটন, কেউই বাদ ছিলেন না। তবে মেসি এই অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও আট বারের ব্যালন ডি’অর জয়ী এখন মেজর লিগ সকারের অংশ। ২০২৩ সালে তিনি দুই বছরের জন্য যোগ দিয়েছিলেন লিগটির ক্লাব ইন্টার

মায়ামিতে। মেসি গিয়েই সেখানকার ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। জনপ্রিয়তার তুঙ্গে চলে এসেছে ফুটবল লিগটি। এবার দ্বিতীয় ফুটবলার ও প্রথম পুরুষ ফুটবলার হিসেবে তিনি ভূষিত হন মেডেল অফ ফ্রিডম পদকে। তবে তাকে এ পুরস্কার শুধু ফুটবলীয় কারণে দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। খেলার বাইরে দাতব্য কাজেও মেসির সম্পৃক্ততা বেশ। তিনি ইউনিসেফের শুভেচ্ছা দূত, তারপর তার লিওনেল মেসি ফাউন্ডেশনও বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করে। সমাজে এমন অবদানের জন্যই মূলত এই পুরস্কার পাচ্ছেন তিনি। এ বছর এ পুরস্কার পেয়েছেন কিংবদন্তি বাস্কেটবলার ম্যাজিক জনসন, সমাজকর্মী বনো, গায়ক ইউটু, সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন সহ আরও ১৯ জন। তাদের সবাই গত

রাতে বাইডেনের কাছ থেকে এ পদকটি নিয়েছেন। তবে এই অনুষ্ঠানে মেসির উপস্থিতি ছিল না। তার প্রতিনিধিরা জানান, তার একই সময়ে অন্য একটি কাজ ছিল, যা আগে থেকেই তার সূচিতে ছিল। মূলত এ কারণেই মেসি যেতে পারেননি বাইডেনের এই অনুষ্ঠানে। ইন্টার মায়ামির ওই বিবৃতিতে বলা হয়, ‘হোয়াইট হাউস ফিফাকে জানিয়েছে, যারা ডিসেম্বরের শেষে ক্লাবকে জানিয়েছিল যে লিওকে এই স্বীকৃতি দেওয়া হবে।’ ‘লিও ক্লাবের মাধ্যমে, হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছিলেন যে, তিনি গভীরভাবে সম্মানিত এবং এই স্বীকৃতি পাওয়া একটি বিশেষ অর্জন। কিন্তু সাংঘর্ষিক সময়সূচি ও পূর্বের প্রতিশ্রুতির কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না।’ ‘তিনি এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে তিনি অদূর

ভবিষ্যতে দেখা করার সুযোগ পাওয়ার আশা করছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত