হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
সারাদেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। একদিনেই ৫ জেলায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। জ্বর, সর্দি, কাশি, র‍্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৭৫ রোগী। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৯ জন। আর মৃত্যু হয়েছে ১ শিশুর। কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান আফরান। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল ৮ মাস বয়সী শিশুটি। আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে, শিশু ইউনিট-২ এর হাম ওয়ার্ডের চিকিৎসক তাকে

মৃত ঘোষণা করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক শিশুর। চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় শিশু মাসুদাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তির জন্য হাসপাতালের ওয়ার্ডে পাঠানো হয়। তবে ওয়ার্ডে পৌঁছানোর আগেই মারা যায় শিশুটি। টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাসের শিশু সাফার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের হট স্পট হয়ে উঠেছে গোপালগঞ্জ। এরই মধ্যে ৪৩ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৩৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম