হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ |
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭২৯ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭৪ জন রোগী ভর্তি হলেও রংপুর ও ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। গত এক দিনে হাসপাতাল থেকে চিকিৎসা

নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১৩ জন শিশু। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়, দেশে মোট ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে, যাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ৮ হাজার ৩৬৯ জন শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল