হঠাৎ কেন উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

হঠাৎ কেন উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
ইরান মার্কিন যুক্তরাষ্টের পতাকাবাহী ট্যাংক দখলের চেষ্টা ও মার্কিন রণতরীর অভিমুখে ড্রোন হামলা করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুঙ্কার- সবমিলিয়ে পারমাণবিক আলোচনার উজ্জ্বল সম্ভাবনা প্রায় ম্লান। তবে সব জল্পনা ভেঙে ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। এদিকে ওয়াশিংটন পরমাণু, ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারণ নিয়েই এখন বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্যকোনো বিষয়ে তারা আলোচনা করবে না। বিশেষ

করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বা উপস্থিতির মতো বিষয়গুলো আলোচনার টেবিলের বাইরে রাখার দাবি জানিয়েছে তারা। তবে এই অচলাবস্থা কাটাতে একটি ‘অনাক্রমণ চুক্তি’ বা Non-aggression Pact এর ধারণা সামনে এসেছে, যার আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার না করার অঙ্গীকার করবে। যদিও তেহরান বা ওয়াশিংটন- কোনো পক্ষই এখন পর্যন্ত এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ইতিবাচক কোনো সাড়া দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার