স্যাটেলাইটের চোখে ইরানের পরমাণু কেন্দ্রে ‘রহস্যজনক’ তৎপরতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

স্যাটেলাইটের চোখে ইরানের পরমাণু কেন্দ্রে ‘রহস্যজনক’ তৎপরতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বিমান হামলার আগে ‘রহস্যজনক’ কর্মকাণ্ডের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে। যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সরবরাহকারী সংস্থা ম্যাক্সার গত ১৯ ও ২০ জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে। তাতে দেখা গেছে, ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট (জ্বালানি সমৃদ্ধকরণ) কেন্দ্রটির টানেলের প্রবেশপথ ঘিরে ছিল ব্যতিক্রমী ট্রাফিক এবং ভারী যান চলাচল। ছবিতে দেখা যায়, ১৬টি মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান করছে ফোরদোর অ্যাক্সেস রোড বা প্রবেশপথ বরাবর, যা সরাসরি টানেলের প্রবেশপথের দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রাকগুলোর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয় প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মূল প্রবেশপথ থেকে কিছুটা দূরে। এছাড়া চিত্রে আরও দেখা গেছে, টানেলের মুখে অন্তত একটি ট্রাক, কয়েকটি বুলডোজার এবং

অতিরিক্ত যানবাহনের উপস্থিতি। এই যন্ত্রপাতি এবং গাড়িগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় যে ফোরদোতে কোনো রকম সরবরাহ অপসারণ, প্রতিরক্ষা জোরদারকরণ, অথবা সম্ভাব্য স্থানান্তর প্রক্রিয়া চলছিল। বিশ্লেষকদের মতে, মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমান হামলার মাত্র ক’দিন আগেই এসব তৎপরতা ধরা পড়ে, যা ইঙ্গিত করে—তেহরান হয়তো হামলার পূর্বাভাস পেয়েছিল বা উপগ্রহ নজরদারির ভিত্তিতে সম্ভাব্য রিস্ক ম্যানেজমেন্ট চালাচ্ছিল। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ফোরদোসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় তাদের ‘পারমাণবিক সক্ষমতা ধ্বংস’ হয়েছে। যদিও তেহরান দাবি করেছে, স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছিল। এই স্যাটেলাইট চিত্র ইঙ্গিত দিচ্ছে, তেহরানের পক্ষ থেকে স্থানান্তর বা প্রস্তুতির একটি সচেতন প্রচেষ্টা চালানো হয়েছিল—যা বড় ধরনের ক্ষতি এড়াতে সহায়ক হতে পারে। খবর আল

জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার