‘স্বাধীনভাবে খেলতে চাওয়া’ই কাল হলো ১০ বছরের কিশোরীর? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

‘স্বাধীনভাবে খেলতে চাওয়া’ই কাল হলো ১০ বছরের কিশোরীর?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
অবরুদ্ধ গাজায় সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় ১০ বছরের এক কিশোরী প্রাণ হারিয়েছে। তলা নামে কিশোরীটি রোলার-স্কেটিং খুব ভালোবাসত। তার পরিবারের মতে, শিশুটি সব সময় খেলাধুলা করতে চেয়েছিল এবং স্বাধীনভাবে বাইরে খেলতে পছন্দ করত। তলার বাবা হুসাম আবু আজওয়া প্রথমে তাকে বাইরে খেলতে যেতে বাধা দেন। তবে তলার ক্রমাগত অনুরোধে অবশেষে তিনি রাজি হন। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যেই ইসরাইলি হামলার বিস্ফোরণ হয়। আর সেই হামলায় নিহত হয় তলা। হুসাম জানান, তার মেয়ে তাকে বারবার বলেছিল, ‘বাবা, দয়া করে আমাকে বাইরে যেতে দাও’। তিনি বলেন, ‘আমি তার এমন অনুরোধে দুঃখিত বোধ করেছিলাম। কারণ সে অন্য মেয়েদের সঙ্গে খেলতে চেয়েছিল। তবে বিস্ফোরণের শব্দ শুনেই

আমি দ্রুত বাইরে ছুটে যাই। যখন আমি বোমাবর্ষিত ফ্ল্যাটের কাছে পৌঁছালাম, আমি তাকে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকতে দেখি। তার রোলার স্কেট দেখে আমি তাকে চিনতে পারি’। গাজায় শিশুদের খেলাধুলার সুযোগ নেই তলার মৃত্যু ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার হাজার হাজার শিশুর করুণ অবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ, আগ্রাসন, বোমা হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের কারণে গাজা উপত্যকায় শিশুদের জন্য খেলাধুলা এবং বিনোদনের সুযোগ প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA-এর প্রধান জানিয়েছেন, ৭০ শতাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মায়ের কথা উম্মে তলা বলেন, তার মেয়ে সবসময়ই বলত, ‘আমরা কেনো বিশ্বের অন্য শিশুদের মতো শান্তিতে বাঁচতে পারি না? আমরা আর

যুদ্ধ চাই না, মা’। ১০ বছরের তলার মৃত্যুতে তার মা, বাবা এবং ভাইদের শোক কোনোভাবেই কাটছে না। তলার মা বলেন, সে সবসময় বলত, ‘আমি পার্কে যেতে চাই, খেলতে চাই’। এখন তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এমনই হৃদয়বিদারক ঘটনা গাজার শিশুদের দুর্বিষহ অবস্থাকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরেছে। যেখানে তারা প্রতিনিয়ত যুদ্ধ এবং ধ্বংসের মাঝে বেঁচে থাকার চেষ্টা করছে। গাজার পরিস্থিতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে অবরুদ্ধ গাজায় চালানো ইসরাইলি আগ্রাসনে এমন বহু সংখ্যক বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, বিশেষত শিশুরা। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ইতোমধ্যেই হাজারো শিশু প্রাণ হারিয়েছে। উপত্যকাজুড়ে এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি

নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে, উপত্যকায় শিশুদের মৃত্যুর হার বেড়েই চলেছে। কারণ হামলার লক্ষ্যবস্তু প্রায়ই বেসামরিক এলাকা হয়ে থাকে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এ হত্যাকাণ্ডের পর ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গাজার নিরীহ মানুষের মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার